২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গার্মেন্টে আগুন আতঙ্ক, পদদলিত হয়ে আহত ২০

রাজধানীর হাজারীবাগে একটি গার্মেন্টে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ২০ শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগে একটি গার্মেন্টে আগুন আতঙ্কে তাড়াহুড়া করে নামতে গিয়ে ২০ শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রায়েরবাজারে চ্যান্সেলর গার্মেন্টে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। হাজারীবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই গার্মেন্টের ৪ তলার বাইরের দিকে ঝালাইয়ের কাজ চলছিল। হঠাৎ ঝালাইয়ের ফুলকি গার্মেন্টের ভেতরে পড়লে শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার শুরু করেন। এসময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ২০/২২ জন শ্রমিক আহত হয়। গার্মেন্টের কর্মকর্তা মো. মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের শিকদার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রহিমা বেগম (২৫) নামে এক গার্মেন্টকর্মীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৪৩ ঘ.