টাঙ্গাইল, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে নাগরপুর-চৌহালি সড়কের দুয়াজানি কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আলমগীর হোসেন (১৭) উপজেলার সিঙজোড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, আলমগীরের বড় ভাই ভাড়ায় মোটর সাইকেল চালান। আলমগীর সকালে তার ভাইয়ের মোটর সাইকেলে দুজন যাত্রীকে উপজেলা সদরে নামিয়ে দিয়ে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক্টরের চাপায় মারা যান।
আলমগীর চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছিল বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫০০ ঘ.
bdnews24