ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত ও কদমতলী এলাকায় গাড়ির ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- আলো বেগম (২৫) ও মো. দুলাল হোসেন (৩৫)।
শুক্রবার দুপুর দেড়টার দিকে কদমতলী সাইনবোর্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আলো বেগম আহত হন।
সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর বিকাল ৪টায় আলো মারা যান বলে পুলিশ জানায়।
আলো ওই এলাকার এক পোশাক কারখানার কাজ করতেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে খিলক্ষেতে রাস্তা পার হওয়ার সময় দুলাল হোসেন গাড়ির ধাক্কায় আহত হন।
বড় ভাই আবদুল মোতালেব তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় দুলাল মারা যান।
মোতালেব ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, দুলাল খিলক্ষেত খাঁ পাড়া সিকাদার কসমেটিকসে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন দুলাল।
দুলালের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১০ ঘ.
bdnews24