যশোর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর বিসিক শিল্পনগরীতে আহাদ জুটমিলে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় আগুন লাগে।
যশোর ও নড়াইলের অগ্নিনির্বাপণ দলের ছয়টি ইউনিট প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের ম্যানেজার দেলোয়ার হোসেন বলে, সকালে দুইজন শ্রমিক মিলে বৈদ্যুতিক কাজ করছিল। ওই সময় বৈদ্যুতিক লাইনে আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ড হয়।
আজ (শুক্রবার) বনভোজনে যাওয়ায় আর কোনো শ্রমিক মিলে ছিল না।
মিলের ম্যানেজার আরো জানান, আগুনে মিলের ৭টি গুদামের বিপুল পরিমাণ কাঁচাপাট ও পাটজাত পণ্য পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা বলে তিনি দাবি করেন।
আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24