২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীর উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

সিরাজগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালীর উমারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন এক সদস্য। এছাড়া কয়েকজন ইউপি সদস্যকে বাড়ি ডেকে তিনি মারধর করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়। শুক্রবার চৌহালী থানায় মামলাটি দায়ের করেন ইউপি সদস্য কামরুল হাসান শাহীন। চৌহালী থানার ওসি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার গত বছরের স্থাবর সম্পত্তি হস্তান্তর করের (এক শতাংশ) ৯০ হাজার টাকা এবং ২০১১-১২ অর্থ বছরের অতিদরিদ্রের জন্য বরাদ্দ ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের প্রথম পর্যায়ের এক লাখ ৪০ হাজার টাকা চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা আত্মসাৎ করেছেন। ইউপির সদস্যরা জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে অভিযোগ করায় বিষয়টির তদন্ত চলছে। এ অবস্থায় গত ২৮ ফেব্র“য়ারি কয়েকজন ইউপি সদস্যকে নিজ বাড়ি ডেকে নিয়ে চেয়ারম্যান একটি রেজ্যুলেশনে স্বাক্ষর দিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান ও তার লোকজন ওই ইউপি সদস্যদের মারধর করেন। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২২ ঘ.