ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ অঙ্গিকারবদ্ধ।
সুইডেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রাঙ্ক বেলফ্রেজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
দারিদ্র্যকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে অভিহিত করে শেখ হাসিনা দারিদ্র্য নিরসনে বিশ্বের সব দেশের অভিন্ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আগামীতে কোনো অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে যাতে বাধাপ্রাপ্ত করতে না পারে, সে ব্যাপারেও সরকার অঙ্গিকারবদ্ধ।
এ লক্ষ্যে জাতীয় সংসদে সংবিধানের ১৫তম সংশোধনী পাশের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ছেদ পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বেলফ্রেজ সামাজিক নিরাপত্তা বেষ্টনী স¤প্রসারণের মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, গণতন্ত্র শক্তিশালীকরণ ও সন্ত্রাসবাদ দমনে শেখ হাসিনার দক্ষ ও সময়োপযোগী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০১৫ ঘ.
bdnews24