ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের (বিএবি) চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিহত ৫৮ সেনা কর্মকর্তার মধ্যে ৫৪ জনের পরিবারের সদস্যের হাতে চেক হস্তান্তর করেন।
২০১২ সালের জন্য নিহত প্রত্যেক সেনা কর্মকর্তার পরিবারকে চার লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে।
২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর প্রতিবছর নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে মাসে চল্লিশ হাজার করে বছরে চার লাখ ৮০ হাজার টাকা দিয়ে আসছে বিএবি। ২০১৯ সাল পর্যন্ত সংগঠনটির এ অর্থ সহায়তা অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯৫২ ঘ.
bdnews24