২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, পোশাক শ্রমিক নিখোঁজ

নারায়ণগঞ্জ শহরের একটি খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি হয়ে এক পোশাক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের একটি খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি হয়ে এক পোশাক শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে নিখোঁজ মেহেরুন (২২) বন্দর উপজেলার ইস্পাহানী এলাকার জয়নাল আবেদীনের মেছে। তিনি শহরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। এ সময় ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে পুলিশ জানিয়েছে। নিখোঁজ মেহেরুনের বাবা জয়নাল আবেদীনের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. এহসান বলেন, বন্দরের ইস্পাহানী খেয়াঘাট থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ৫ নম্বর খেয়াঘাটে আসার পথে তলা ফেটে ট্রলারটি নদীতে ডুবে যায়। বিআইডব্লিউটিএ’র ডুবুরিরা নদীতে নিখোঁজ পোশাক শ্রমিক মেহেরুনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮৫২ ঘ.