২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হাজতির মৃত্যু

নাটোর কারাগারে আটক এক হাজতির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 11:52 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

নাটোর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর কারাগারে আটক এক হাজতির মৃত্যু হয়েছে। মীর মোহাম্মদ ঘুটু (৭৫) নামের ওই হাজতি সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি মাদক মামলায় গত ২৬ ফেব্রুয়ারি থেকে আটক ছিলেন। হাঁপানি ও উচ্চরক্তচাপে বুধবার ভোরে তার মৃত্যু হয় বলে জানান নাটোর জেলা কারারক্ষক শওকত হোসেন। জেলা কারারক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তুলশি রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজতি ঘুটুকে হাঁপানি ও উচ্চরক্তচাপের কারণে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৩ ঘ.