২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় মাওয়ায় ৩ ঘণ্টা ফেরি বন্ধ

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বুধবার ভোররাতে তিন ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 04:10 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বুধবার ভোররাতে তিন ঘণ্টা বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে ভোর ৪টায় ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিওটিসি) কর্মকর্তারা জানিয়েছেন। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের এই রুটে তিন ঘণ্টা পারাপার বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি উভয় ঘাটে যানজট দেখা দিয়েছে। বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ঘন কুয়াশার কারণে বয়া বাতি, সিগনাল কিছুই দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, ওই সময় মাঝ নদীতে শাহ মখদুম, যমুনা, কাপলু ও কপোতী ফেরিগুলো নোঙর করে ছিল। মাওয়া ঘাটে ছিল ফেরি রুহুল আমিন, কাবেরী ও রামশ্রী। কাওড়াকান্দি ঘাটেও আটকে ছিল ফেরি রাণীগঞ্জ ও রাণীক্ষেত। ফেরি বন্ধ থাকায় যানজট সৃষ্টি হলেও সকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান সিরাজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০৬ ঘ.