২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হত্যাকাণ্ড তদন্তের সময় বৃদ্ধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ সাত দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হত্যাকাণ্ড নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ সাত দিন বাড়ানো হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব ও চবি প্রক্টর ড. নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। মঙ্গলবার ছিল এ ঘটনায় প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। গত ৮ ফেব্র“য়ারি চবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়। পরের দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১৪ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নূরল আনোয়ার এ কমিটির প্রধান। এছাড়া, সিন্ডিকেট সভায় একটি লিয়াজোঁ কমিটিও গঠন করা হয়েছিল। লিয়াজোঁ কমিটি প্রশাসনের নির্দেশে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকও করেছে। সংঘর্ষের পর ২ মার্চ পর্যন্ত চবি বন্ধ ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৪২ ঘ.