ফরিদপুর, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরকান্দা উপজেলায় আগুনে এক গ্রামের ১৭টি ঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ৭ বছরের এক শিশু।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জামিলের বাবার নাম রেজাউল মোল্লা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুজ্জামান অনু জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই গ্রামের রিজাউল মোল্লার রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে জামিল ঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ সময় বাড়িতে আর কেউ ছিলেন না।
ইউএনও এস এম আব্দুল কাদের ও উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা ও ২০ কেজি চাল এবং ক্ষতিগ্রস্ত অন্য পরিবারকে নগদ দুই হাজার টাকা ও ২০ কেজি করে চাল সহায়তা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮৩৭ ঘ.
bdnews24