২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীর বাড়ি থেকে কোটি টাকার সম্পদ লুট

ঢাকার কেরানীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে প্রায় ১৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও পাউন্ড লুট করেছে ডাকাত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসীর বাড়ি থেকে প্রায় ১৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও পাউন্ড লুট করেছে ডাকাত দল। মঙ্গলবার ভোররাতে বাস্তা ইউনিয়নের রসুলপুর গ্রামে লন্ডন প্রবাসী এরশাদুলে হকের বাড়িতে এই ডাকাতি হয় পুলিশ জানিয়েছে। এরশাদুলের ভাই নজরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরশাদুল তিন দিন আগে ভাতিজা ইমরানের বিয়ে উপলক্ষে বাংলাদেশে আসেন। “বাড়ির মূল ফটক ভেঙে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত নিচ তলা ও দ্বিতীয় তলার ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে অর্থ, স্বর্ণালঙ্কারসহ দামি ক্যামেরা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়,” বলেন তিনি। নজরুল জানান, তার মায়ের আলমারিতে থেকে ৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার এবং ভাতিজার বিয়ের জন্য ইংল্যান্ড থেকে আনা প্রায় ১১০ ভরি স্বর্ণালঙ্কার, ১৩ লাখ টাকা ও দুই হাজার পাউন্ড ডাকাত দল নিয়ে যায়। খোয়া যাওয়া মালামালের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান। নজরুল বলেন, তারা চার ভাই যুক্তরাজ্যে থাকেন। তিনি নিজেও থাকতেন। কয়েক বছর ধরে দেশে এসে ব্যবসা করছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপরে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৬৫৪ ঘ.