২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি বুধবার

এবার আবেদন নেওয়া হবে অনলাইনে। কতটি পদের জন্য পরীক্ষা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি বুধবার প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার প্রতিষ্ঠানের এই সিদ্ধান্তের কথা বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন। এবার অনলাইনে আবেদন নেওয়া হবে বলে জানান তিনি। পিএসসির জনসংযোগ কর্মকর্তা বলেন, “এই প্রথম অনলাইনে বিসিএসের আবেদন করতে হবে। কয়টি ক্যাডার ও কয়টি পদ থাকবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।” তিনি জানান, অনলাইনে ফরম পূরণসহ সার্বিক বিষয়ে শিগগির পিএসসি সংবাদ সম্মেলন করবে। ৩২তম বিসিএস বিশেষ হওয়ায় ৩৩তম বিসিএস সাধারণ হবে বলে জানান মীর মোশাররফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫১৫ ঘ.