২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পথ ভুলে লোকালয়ে বনের হরিণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পেছনের একটি পাহাড় থেকে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদের পেছনের একটি পাহাড় থেকে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণকে বনে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে চবি ক্যাম্পাসের বিজ্ঞান অনুষদের পশ্চিমের একটি পাহাড় থেকে হরিণটি লোকালয়ে চলে এলে এলাকার লোকজন ধরে ফেলে। খবর পেয়ে চবি নিরাপত্তা কর্মীরা হরিণটিকে উদ্ধার করে পুনরায় বনে ছেড়ে দেয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসিম হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “নিরাপত্তাকর্মীরা আমাকে জানানোর পর হরিণটিকে আবার পাহাড়ে ছেড়ে দিতে বলি।” সকাল ১১টার দিকে ক্যাম্পাসের একটি পাহাড়ে হরিণটিকে অবমুক্ত করা হয় বলে প্রক্টর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/১২৩৯ ঘ.