২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকায় ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 06:34 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকায় ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে বোরহান উদ্দিন (২৬) নামে ওই শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। বোরহান বায়েজীদ থানার কুলগাঁ এলাকার মৃত মো. রফিকের ছেলে। তিনি শেরশাহ এলাকায় অবস্থিত বায়জিদ স্টিল রি-রোলিং মিলে কাজ করতেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. দিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেরশাহ এলাকার ফকির পাড়া মসজিদের সামনে দ্রুতগামী একটি ট্রাক বোরহানকে ধাক্কা দিয়ে চলে যায়। আহত বোরহানকে চমেক আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১২৩৫ ঘ.