২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারি নদীর উজানে বাঁধ, সিলেটে প্রতিবাদ

সিলেটের সারি নদীর উজানে ভারতের বাঁধ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

সিলেট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের সারি নদীর উজানে ভারতের বাঁধ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদীরা। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পরিবেশে আন্দোলন (বাপা) ও সারি নদী বাঁচাও আন্দোলন নামে দুটি সংগঠন এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, সারি নদীর উজানে বাঁধ নির্মাণ হওয়ায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার ৮০ ভাগ কৃষিজমি মরুভূমিতে পরিণত হবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, বাপা’র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সারি নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ। ভারত থেকে প্রকাশিত দ্য শিলং টাইমস ও ইকোনমিক টাইমস পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বক্তারা বলেন, মেঘালয় রাজ্য সরকারের এনার্জি কর্পোরেশন উজানে বাঁধ দিয়ে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। আগামী বুধবার মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটটি উদ্বোধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৩৭ ঘ.