ঢাকা, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীতে আলাদা তিন ঘটনায় ৬ জনকে অজ্ঞান করে প্রায় সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞানপার্টির সদস্যরা।
অজ্ঞান পার্টির কবলে পড়া ছয়জন হলেন- মো. মামুন (৩২), মোহাম্মদ আলী (২৭), মো. আবদুল¬াহ (৩০), জাহিদ হাসান (২৫), মীর সোহেল (২৬) ও আক্তার হোসেন (২৬)।
সোমবার বনানী, কাকরাইলে ও সায়েদাবাদে এ ঘটনা তিনটি ঘটে বলে পুলিশ জানায়।
ঘটনার শিকারদের বিকাল সাড়ে ৪টার এবং দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামুন, আলী ও আবদুল¬াহ গাজীপুর থেকে পিপিএল বাসে করে ঢাকায় আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বনানী চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে মামুনের ফুফাতো ভাই দেলোয়ার তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
তিনি ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, “পিপিএল বাসের লোকজন আমাকে ফোনে জানায় তিন জন লোক বাসে অচেতন হয়ে পড়ে রয়েছে।”
দেলোয়ার জানান, মামুন ইটালি থাকেন।
আলী ও আবদুল¬াহকেও ইটালি নেওয়ার জন্য ৭ লাখ টাকা নিয়ে বনানীর এক ট্রাভেলস এজেন্সিতে যাচ্ছিলেন তিনি।
তাদের সঙ্গে মোবাইল ছাড়া আর কোন টাকা পাওয়া যায়নি। তাই দেলোয়ার ধারণা করছেন তাদেরকে অচেতন করে ৭ লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
অন্যদিকে সহকর্মী শাকিল দুপুর আড়াইটার দিকে জাহিদ ও সোহেলকে কাকরাইল থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
শাকিল ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, শাকিল, জাহিদ ও সোহেল ডেসটিনি গ্র“পে চাকরি করেন। তারা একসঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে আজমিরি পরিবহনের বাসে ঢাকায় আসছিলেন।
কাকরাইল আসার পর শাকিল পেছনের আসনে বসা জাহিদ ও সোহেলকে অচেতন দেখতে পান। বাসে তারা দু’জন কিছু খেয়েছিলো কি না তা তিনি বলতে পারেননি।
জাহিদের কাছে ৯০ হাজার টাকা ছিলো বলে শাকিল জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছয় জনই মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
তিনি বলেন, দুপুর আড়াইটায় সায়েদাবাদ এলাকায় থেকে আক্তার হোসেন নামে এক জুতা ব্যবসায়ীকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়।
তাকে অচেতন করে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/পিডি/২০৫৮ ঘ.
bdnews24