২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হিযবুত সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত দেড়টার দিকে দক্ষিণ কমলাপুরের এক বাসা থেকে মাহতার উদ্দিন (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, মাহতাবের কাছে হিযবুত তাহরীর ৩৪টি বই ও ৪শ’ ৫৫টি পোস্টার পাওয়া যায়। মাহতাব হিযবুত তাহরীর একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/২০১৬ ঘ.