চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কমোডর নিজাম উদ্দিন আহমেদ।
সোমবার সকালে বন্দর ভবনে দায়িত্ব বুঝে নিয়ে তিনি দাপ্তরিক কাজকর্ম করেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি জানান।
গত ২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বন্দর চেয়ারম্যানের বদলি আদেশ জারি এবং নতুন চেয়ারম্যান হিসেবে নিজামকে নিয়োগ দেওয়া হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে ছাড়পত্র চট্টগ্রাম বন্দরে পৌঁছালে গত বৃহস্পতিবার বন্দরের জ্যেষ্ঠ সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/১৮৫৩ ঘ.
bdnews24