২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দোররা: এবার মামলা তোলার চাপ

নওগাঁর রানীনগর উপজেলার মিরাট উত্তর পাড়ার মাতবরদের দোররায় আহত গৃহবধুকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 07:03 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

নওগাঁ, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলার মিরাট উত্তর পাড়ার মাতবরদের দোররায় আহত গৃহবধুকে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে। তার স্বামীর বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ অভিযোগে রোববার ওই গৃহবধু জীবনের নিরাপত্তা চেয়ে রানীনগর থানায় জিডি করেন। রানীনগর থানার ওসি শাহরিয়ার খান বলেন, হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওই গৃহবধুকে ‘ব্যাভিচারিণী’ আখ্যা দিয়ে গ্রামের মাতবররা স¤প্রতি ১০১টি দোররা মারে এবং বিচারের নামে পাঁচশ’ টাকা জরিমানা করে। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি রানীনগর থানায় ইউপি মেম্বরসহ ১২ মাতবরের বিরুদ্ধে একটি মামলা করলে পুলিশ ফতোয়াবাজ মাদ্রাসা শিক্ষক নূরে আলম ও আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। এর পর আসামীদের আত্মীয়স্বজন গৃহবধুটিকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০১০০ ঘ.