২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

বান্দরবানের কুহালং ইউনিয়নের চন্দ্রঘোনা সড়কের পাশে জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 06:11 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

বান্দরবান, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের কুহালং ইউনিয়নের চন্দ্রঘোনা সড়কের পাশে জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার বড়–য়া সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে শনিবার রাতে পুলিশের একটি দল ক্যামলং পাড়ায় বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের পাশে জঙ্গলে অভিযান চালায়। তবে পুলিশের অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে বন্দুকটি পাওয়া যায় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১০ ঘ.