২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাতি শেষে ফেরার পথে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাতি শেষে ফেরার পথে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতির নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আশারিয়ার চর এলাকা থেকে গ্রেপ্তার হন বাবুল মিয়া, জাকির হোসেন, আশিকুর রহমান, মিলন মিয়া ও মজিব। সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ডাকাতরা অটোরিকশায় ঢাকা যাচ্ছিল। সকাল ৭টায় আশারিয়ার চর এলাকায় একটি পেট্রোল পাম্পে পুলিশ দেখে তারা অটোরিকশা থেকে নেমে দৌড় দেয়। এ সময় ধাওয়া করে তাদের আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানান, শুক্রবার রাত ৩টায় তারাসহ আরো ১০/১২ জন মুন্সীগঞ্জের ভবেরচর লক্ষ্মীপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতি করে। লুণ্ঠিত স্বর্ণ ও টাকা ভাগ ভটোয়ারা করে তারা ঢাকা ফিরছিলেন। তাদের কাছ থেকে ৩০ আনা পাঁচ রতি স্বর্ণ এবং নগদ ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১০০ ঘ.