চাঁদপুর, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের একটি হোটেল থেকে চোরোই মোটরসাইকেলসহ চার যুবককে আটক করেছে পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহির আহমেদ বলেন, শনিবার বেলা ১১টার দিকে শহরের কুমিল্লা সড়কের আকবরী হোটেলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মাসুদ বেপারী (৩০), শাকিল আহমেদ (২৮), নোয়াব মিয়া (৩৫) ও রুবেল (৩২)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলায়।
এসআই জহির বলেন, “এরা মোটর সাইকেল চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬৩৫ ঘ.
bdnews24