ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি ফ্ল্যাটে আগুন লেগে আশি বছর বয়সী এক বৃদ্ধ দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিকুঞ্জ ১২ নম্বর রোডের ৬ তলা ওই ভবনের চতুর্থ তলার আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ফ্ল্যাটের মালিক মো. রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তি। বৈদ্যুতিক গোলযোগের কারণে শোবার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
ওই ফ্ল্যাট থেকে মঙ্গল নামের এক অশীতিপর বৃদ্ধকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মোহাম্মদ আলী জানান। তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
রাশেদুলের পরিবারের দাবি, আগুনে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১০৯ ঘ.
bdnews24