২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় র‌্যাবের খোয়া যাওয়া পিস্তলটি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব সদস্যদের ছিনতাই হওয়া পিস্তলটি ১৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 04:49 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

গাইবান্ধা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব সদস্যদের ছিনতাই হওয়া পিস্তলটি ১৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাপমারা ইউনিয়নের কামারপাড়া এলাকায় হামলা চালিয়ে র‌্যাব সদস্যদের একটি চাইনিজ সেভেনটি সেভেন পিস্তল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হামলায় আহত হন র‌্যাবের চার সদস্য। আহতরা হলেন- রংপুর র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আলমগীর হোসেন, সৈনিক তানভীর আহমেদ, কনস্টেবল সুবেদার আলী ও গাড়িচালক শুকুর আলী। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ৯টার দিকে সড়কের ধারে একটি গাছের নিচে কলা গাছের বাকলচাপা অবস্থায় পিস্তলটি পাওয়া যায়। গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস সাংবাদিকদের জানান, আলমগীর নেতৃত্বাধীন র‌্যাবের ওই দল হাকিমপুরে এক অভিযানে শেষে গাড়ি নিয়ে রংপুর ফিরছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা তিন মটর সাইকেল আরোহী গাড়িটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়ির লুকিং গ্লাস ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে ওই তিন যুবককে কামারপাড়া এলাকায় আটক করে। ওই সময় স্থানীয় লোকজনও সেখানে জড়ো হয়। ওসি বলেন, “উচ্ছৃঙ্খল যুবকরা এক পর্যায়ে মোবাইল ফোনের মাধ্যমে আরো কিছু যুবককে সেখানে ডেকে আনে। এরপর তারা র‌্যাব সদস্যদের ওপর চড়াও হয়। তারা র‌্যাব সদস্যদের মারপিট করে এবং গাড়ি ংচুর করে।” হামলার সময় ওই যুবকরা র‌্যাব সদস্যদের এক জনের কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ জানায়। র‌্যাবের ওপর হামলাকারী যুবকরা আওয়ামী লীগকর্মী বলে স্থানীয়রা জানায়। এই ঘটনায় মামলা না হওয়া এর কারণে বলেও মনে করছেন অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/২২৪০ ঘ.