২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর লালবাগের বেড়িবাঁধে মটর সাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের বেড়িবাঁধে মটর সাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে লোহার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. জুয়েল (১৫) গাড়ি মেরামতের কাজ করতেন। আহত দুজন মো. জাহাঙ্গীর ও মো. মোক্তার হোসেনও একই পেশার। লালবাগ থানার ওসি মো. আজিজুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন কিশোর মটর সাইকেলে ছড়ে বেড়িবাঁধ দিয়ে কামরাঙ্গীর চরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মটর সাইকেলটির সংঘর্ষ হলে তিন জনই আহত হন। পথচারীরা মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। অন্য দুই জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান। দুর্ঘটনার পর লেগুনাটি পালিয়ে যায়। নিহত জুয়েলের বাবার নাম দেলোয়ার হোসেন, কামরাঙ্গীর চরে থাকতেন তিনি। এদিকে শুক্রবার দুপুরে কদমতলী থানা পুলিশ রহমতবাগের এক ডোবা থেকে মো. গোলাপ নামে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটি ১৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল বলে পুলিশ জানায়। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই দিন আগে শিশুটির বাবা মো. বাবুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে বাবুলের বাসার দেড়শ গজ দূরে একটি ডোবায় নিখোঁজ গোলাপের মৃতদেহ পাওয়া যায়। শিশুটি শরীর প্রায় পুরোটাই গলে গেছে। এ ঘটনায় নিহত বাবুলের খালু মো. সাগরকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে বলে এসআই শফিকুল জানান। গোলাপের পরিবারের অভিযোগ, সাগর শিশুটিকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৫২ ঘ.