২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সন্ত্রাসী মামুন খুন

টাঙ্গাইল শহরে সন্ত্রাসী মামুন-মন্টু গ্র“পের প্রধান মামুনকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

টাঙ্গাইল, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরে সন্ত্রাসী মামুন-মন্টু গ্র“পের প্রধান মামুনকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার সন্ধ্যায় বিশ্বাস বেতকা গোডাউন বাজারে এ হামলা চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে মামুন (৩৫) তার কয়েকজন সহযোগী নিয়ে ঘোরাফেরা করার সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় সহযোগীরা পালাতে পারলেও তারা কুপিয়ে ও গুলি করে মামুনের মৃত্যু নিশ্চিত করে। পরে এলাকাবাসী মামুনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডা. সৈয়দ আবিদ রেজভী তার মৃত্যু হয়েছে বলে জানান। “মামুনের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৫ ঘ.