২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ছয় কর্মকর্তার পদে রদবদল

প্রশাসনের একজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ে ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পর্যায়ে ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করে। বাড়ানো হয় এক জনের চুক্তির মেয়াদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাসকে হজ অফিসে দায়িত্ব পালনের জন্য ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। গত ৮ ফেব্র“য়ারি ৬৪৯ জন কর্মকর্তার গণপদোন্নতির সময় ওই কর্মকর্তাও যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব হন। পদোন্নতির আগ পর্যন্ত তিনি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হজ অফিসে হজ অফিসার পদে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত ওএসডি উপ-সচিব হাফসা হাছিনাকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়েছে। স¤প্রতি পদোন্নতি পাওয়া এ কর্মকর্তাকে পদোন্নতির পর পূর্ব কর্মস্থলেই সংযুক্ত করা হয়। ওএসডি উপ-সচিব ফারজানা মমতাজকে ঢাকা বিভাগীয় মহিলা বিষয়ক অধিদপ্তরে মহিলা সহায়তা কর্মসূচির উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। স¤প্রতি পদোন্নতি পাওয়ার আগে ওই কর্মকর্তা এই পদেই প্রেষণে নিয়োজিত ছিলেন। ওএসডি উপ-সচিব একেএম ফজলুজ্জোহাকে শিশু বিকাশ কেন্দ্র কর্মসূচির প্রকল্প পরিচালক নিয়োগের জন্য তার চাকরি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্যেষ্ঠ সহকারী সচিব খোন্দকার আনোয়ার হোসেনকে যুব উন্নয়ন অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার খন্দকার আব্দুল হালিমের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়ছ। তার এ চুক্তি আগামী ২৮ ফেব্র“য়ারি থেকে কার্যকর হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২৪৩ ঘ.