২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ঝুট গুদামে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দীঘি বরাব এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই এলাকার একটি ঝুট কাপড়ের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে তিনটি ঝুটের গুদাম, একটি চায়ের ও একটি হার্ডওয়্যারের দোকান। এসআই আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে দীঘি বরাব এলাকায় মোক্তারের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাস্তা সরু থাকায় সেখানে অগ্নি নির্বাপণ বাহিনীর গাড়ি যাওয়ার কোনো সুযোগ না থাকায় স্থানীয়রাই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। আগুনে ক্ষতিগ্রস্তরা দাবি করেন, তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২১৩৩ ঘ.