২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক দুর্ঘটনায় গেল পুরো পরিবার

কুড়িগ্রাম শহরের সওদাগর পাড়ার মাটিকাটা মোড়ে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় এক পরিবারে তিন সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম শহরের সওদাগর পাড়ার মাটিকাটা মোড়ে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় এক পরিবারে তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়নের মাঝেরচর এলাকার রিকশাচালক হবি (৪০), তার স্ত্রী মর্জিনা (২৮) ও ছেলে বাবু (৫)। কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল ইসলাম জানান, স্ত্রী ও ছেলেকে রিকশায় নিয়ে সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিলেন হবি। ধরলা সেতুর কাছে সংযোগ সড়কে ওঠার সময় মাটিকাটা মোড়ে বালুভর্তি একটি ট্রাক্টর হবির রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মর্জিনার মৃত্যু হয়। হবি ও ছেলে বাবুকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/২১২০ ঘ.