২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেটে ভর্তির ফল প্রকাশ

সারাদেশের ক্যাডেট কলেজগুলোতে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের ক্যাডেট কলেজগুলোতে সপ্তম শ্রেণীতে ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নির্বাচিতদের আগামী ১লা মার্চ থেকে ১০ মার্চের মধ্যে নির্ধারিত কলেজে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে। ভর্তির সময় বর্তমান অধ্যায়নরত বিদ্যালয়ের ছাড়পত্র ও অভিভাবকের পেশা সংক্রান্ত প্রত্যায়ণপত্র সঙ্গে আনার জন্যও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৮০০ ঘ. ফলাফল দেখুন