ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত লেখক তসলিমা নাসরিন দাবি করেছেন, তার বই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করতে সুনীল গঙ্গোপাধ্যায় ও শঙ্খ ঘোষের মতো খ্যাতিমান কবিরাও সুপারিশ করেছিলেন।
বুধবার বিসিসিতে প্রচারিত এক সাক্ষাৎকারে বাংলাদেশি এই লেখক এই অভিযোগ করেন। তিনি বলেন, কোনো লেখকের বই নিষিদ্ধ করার জন্য অন্য লেখকদের তৎপরতা খুবই ভয়ঙ্কর।
স্বেচ্ছা নির্বাসনে বর্তমানে ভারতে রয়েছেন তসলিমা। লেখা নিয়ে ভারতের মুসলিম গোষ্ঠীরও রোষের মুখে পড়তে হয়েছে তাকে।
দেড় যুগ আগে বাংলাদেশ ছাড়ার পর তসলিমা বেশ কিছু কাল ইউরোপে ছিলেন।
বাক স্বাধীনতার জন্য লেখকদের আন্দোলন স্বাভাবিক হলেও ভারতের অভিজ্ঞতা তুলে ধরে তসলিমা বলেন, “এখানে দেখছি লেখকরা লেখকের বই ‘ব্যান’ করানোর জন্যে পথে নামেন বা শাসককে বলেন বা লেখালেখি করেন৻ এটা ভয়ঙ্কর।”
এ মাসের শুরুর দিকে কলকাতা বইমেলায় তসলিমা নাসরিনের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বাতিল করে মেলা কর্তৃপক্ষ। অবশ্য পরবর্তীতে সে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয় ঢাকায়।
বর্তমানে দিল্লিতে অবস্থানরত তসলিমা নিজের কাজকর্ম নিয়েও বিবিসির সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, “এখন আমি যে কাজ করছি, তার একটা বড় অংশ জুড়ে রয়েছে ভারতে মেয়ে শিশুর অবস্থা নিয়ে গবেষণা৻”
ভারতে মেয়ে ভ্রƒণ হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই লেখক বলেন, এই ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের থেকেও অনেক খারাপ অবস্থায় রয়েছে ভারত৻
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৩৫ ঘ.
bdnews24