গাজীপুর, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের টঙ্গীতে নিখোঁজ হওয়ার চারদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর এরশাদ নগরের ৪ নম্বর ব্লকের একটি ডোবায় মাহিমের (২) লাশ পাওয়া যায়। মাহিম ওই এলাকার খোকন মিয়ার ছেলে।
টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মাহিমকে নিয়ে পাশের বাড়ির ১১ বছরের একটি মেয়ে তার এক আত্মীয়ের বাড়ি যায়। সেখানে মেয়েটি মাহিমকে রেখে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে আর মাহিমকে খুঁজে পায়নি।
এ ঘটনায় মাহিমের বাবা খোকন মিয়া টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০১২ ঘ.
bdnews24