বরিশাল, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলায় এই দুর্ঘটনায় নিহত হন কাজল বেপারী (২০)। তিনি উপজেলার কাছেমাবাদ গ্রামের শাহিন বেপারীর ছেলে।
আহত মাসুম বেপারী (২২) ও সবুজকে (২১) আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাসড়ক থানার ওসি সোহেল রানা বলেন, বরিশাল থেকে তিনবন্ধু মোটরসাইকেলযোগে গৌরনদীর কাছেমাবাদ যাচ্ছিলেন।
উপজেলার বাটাজোর বাইচখোলা পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণহীন হয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক কাজলের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24