২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

টাঙ্গাইল, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাবলা দক্ষিণ পাড়া লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনায় নিহত রাজিব খান (২৪) উপজেলার কাজিরাপাড়ায় খোরশেদ আলী খানের ছেলে। খোরশেদ আলী খান সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ধাক্কায় তার ছেলে রাজিব ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। রাজিব ২২ দিন অগে সৌদি আরব থেকে ৫ মাসের ছুটিতে দেশে এসেছিলেন বলে জানান তার বাবা। বাসাইল থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশ থানার (জিআরপি) অন্তর্ভুক্ত। এ ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। লাশ নিহতের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/ডিডি/১৭৩৩ ঘ.