ঢাকা, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনে এক ট্র্যাভেল এজেন্সি ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে শতাব্দী ট্র্যাভেলেসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম তালুকদার (৩০) ওই ট্র্যাভেল এজেন্সির অন্যতম মালিক।
শতাব্দী ট্র্যাভেলেসের কর্মী রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুল রাতে অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য রাস্তায় নামার পরপরই ৪/৫ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়।
রক্তাক্ত সাইফুলকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর বুধবার ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুলের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
“বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২০২৫ ঘ.
bdnews24