২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ৬টি ঘর

চট্টগ্রামের ডবলমুরিং থানার ঢেবারপাড় এলাকায় আগুনে ছয়টি বসত ঘর পুড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ডবলমুরিং থানার ঢেবারপাড় এলাকায় আগুনে ছয়টি বসত ঘর পুড়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নিনির্বাপণ বাহিনী জানিয়েছে। বাহিনীর আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তা ফরিদ আহমদ জানান, আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের দুটি করে মোট চারটি গাড়ি প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ছয় মালিকের একাধিক কক্ষবিশিষ্ট ছয়টি বসত ঘর পুড়ে যায় বলে তিনি জানান। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অগ্নিনির্বাপণ বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/১৮০০ ঘ.