গাজীপুর, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার জিরানি এলাকায় একটি খামারে বার্ড ফু¬ আক্রান্ত প্রায় দেড় হাজার মুরগি নিধন হয়েছে।
সোমবার রাতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ মহিলাদের জন্য কৃষিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের ওই খামারে খামারে মুরগি নিধনের পাশাপাশি ২ হাজার ৮২০টি ডিমও ধ্বংস করা হয় বলে প্রাণীসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, কয়েক দিন আগে ওই খামারে মড়ক লাগে।
খামার কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রাণীসম্পদ কার্যালয়ে জানালে কর্মকর্তারা মৃত মুরগির নমুনা সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠায়।
সেখানে পাঠানো নমুনায় বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে বলে ডা. জহির জানান ।
সোমবার রাত ১০টা থেকে শুরু করে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত ওই খামারের ভেতরে গর্ত করে মৃত মুরগি ও ডিম চাপা দেওয়া হয় বলে তিনি জানান।
খামারের মোট ১ হাজার ৪৩৩টি মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭০৮ ঘ.
bdnews24