২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক মাসে ৫৫ হাজার টন মাটি অপসারণ

জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন খাল ও নালা থেকে এক মাসে ৫৫ হাজার টন মাটি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের বিভিন্ন খাল ও নালা থেকে এক মাসে ৫৫ হাজার টন মাটি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। সোমবার সিসিসি’র ২০তম মাসিক সাধারণ সভায় এ তথ্য জানান মেয়র এম. মনজুর আলম। তিনি বলেন, জলাবদ্ধতা কমাতে গত মাসে মাসে নগরীর ৪১ ওয়ার্ডে ১১ হাজার ট্রিপে ৫৫ হাজার টন মাটি অপসারণ করা হয়। “এ কর্মকাণ্ড বর্ষা মৌসুমের আগ পর্যন্ত চলবে।” সভায় নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ডগুলো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া নগরীতে সিটি কর্পোরেশনের এস্টেট বিভাগের অধীন জায়গা যা অরক্ষিত অবস্থায় আছে তা সিসিসি’র আয়ত্তে আনার সিদ্ধান্তও হয়। সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় সিসিসি’র বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির প্রতিবেদনও দেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪৩ ঘ.