২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে এর চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 08:17 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজান উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে এর চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পাহাড়তলীতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- পিকআপ চালক মো. সাদেক (২২) ও সহকারী মো. সিদ্দিক (১৯)। দুজনই রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা গ্রামের সুফিপাড়ার বাসিন্দা। রাউজান হাইওয়ে পুলিশের ওসি জোবায়দুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপ্তাইমুখ পিকআপটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারীর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/আরএ/১৪১৪ ঘ.