ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাফরুদা হক সুতপার আত্মহত্যার প্ররোচনা মামলায় তার স্বামী ইমরুল সাদাত আবীরের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. শহীদুল ইসলাম এ মামলায় অভিযোগ গঠন করেন বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলি সাইফুল ইসলাম হেলাল জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ সময় অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবীরের পক্ষে করা আবেদন নাকচ করেন বিচারক।
তবে আদালত এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করলেও তা জানাতে পারেননি হেলাল।
২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সুতপা আত্মহত্যা করেন। পরের বছর জানুয়ারিতে এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/২১০৮ ঘ.
bdnews24