২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে আরেকজন সহকারী প্রক্টরের পদত্যাগ

জুবায়ের হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুবায়ের হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। একইদিন নতুন একজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রোববার প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিনা আক্তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে। এরপর উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক অর্পণা শীল নতুন সহকারী প্রক্টর হিসেবে যোগ দেন। প্রক্টর তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তিনি সেলিনা আক্তারের পদত্যাগপত্রে স্বাক্ষর করে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের বরাবর পাঠিয়ে দেন। পদত্যাগপত্র গৃহীত হলে অর্পণা শীলকে দুই বছরের জন্য নিয়োগ দেন। গত ৮ জানুয়ারি ছাত্রলীগ সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ইংরেজি øাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ। পরদিন ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৯ জানুয়ারি থেকে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে আন্দোলন করছেন। এর আগে ১৬ জানুয়ারি সাবেক প্রক্টর আরজু মিয়া, ৪ ফেব্র“য়ারি সহকারী প্রক্টর কবিরুল বাসার, ৬ ফেব্র“য়ারি ফিরোজ-উল-হাসান এবং ১২ ফেব্র“য়ারি মো. কামাল হোসেন, মুহাম্মদ ছায়েদুর রহমান, নাজমুল হাসান তালুকদার ও সাব্বির আলম পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.