চাঁদপুর, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে ফেব্র“য়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার থেকে চাঁদপুরে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী বইমেলা।
চাঁদপুর পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে বই মেলায় অনেক স্কুলের শিক্ষার্থীদের সমাগম ঘটে।
আয়োজকরা জানিয়েছে, বই মেলায় থাকবে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
২৩ ফেব্র“য়ারি বইমেলা শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৬ ঘ.
bdnews24