চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত এক ব্যাক্তি মারা গেছেন।
শনিবার দুপুর ১টার দিকে মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় আহত জসিম উদ্দিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার লাঙ্গলকোট থানার উড়কচাইল গ্রামের বাসিন্দা।
এর আগে মাইক্রোবাস চালক মকবুল আহম্মদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার পর জসিম উদ্দিনকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি দেখে তাকে সেখান থেকে চমেক হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরআরডি/পিডি/২২৪৯ ঘ.
bdnews24