২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমী পুরস্কার ঘোষণা

কবিতায় এ বছর বাংলা একাডেমী পুরস্কার পেলেন অসীম সাহা ও কামাল চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবিতায় এ বছর বাংলা একাডেমী পুরস্কার পেলেন অসীম সাহা ও কামাল চৌধুরী। বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান শনিবার বিকালে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিভিন্ন শাখায় এবারের অন্য বিজয়ীরা হলেন- প্রবন্ধে আবদুল¬াহ আবু সায়ীদ, গবেষণায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অনুবাদে খলিকুজ্জামান ইলিয়াস, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বেলাল মোহাম্মদ, কথাসাহিত্যে আনিসুল হক, ভ্রমণ সাহিত্যে বরেণ চক্রবর্তী, শিশুসাহিত্যে আখতার হুসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আলী আজগর। সাহিত্যের মোট নয়টি শাখায় বাংলা একাডেমী পুরস্কার দেওয়া হয়। উপযুক্ত নাট্যকার না পাওয়ায় এবার সাহিত্যের এ শাখায় কাউকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাংলা একাডেমীর মহাপরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এএইচ/পিডি/১৯০৭ ঘ.