২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে পূর্ণ স্বাধীনতা দিতে হবে: স্পিকার

দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

কিশোরগঞ্জ, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। শনিবার কিশোরগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে এক কর্মশালায় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করতে গেলে সরকারের অনুমতির প্রয়োজন হবে কেন? “কেউ যদি দুর্নীতি করে দেশ লুটপাট করে খেয়ে ফেলে সে ক্ষেত্রে সরকার যদি মামলা করার অনুমতি না দেয়, তবে তার শাস্তি হবে না, এটা উচিৎ নয়,” বলেন তিনি। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব পালনে পূর্ণ স্বাধীনতা দিতে হবে যাতে কেউ দুর্নীতি করে শাস্তি এড়াতে না পারে। “মামলা দায়েরের ক্ষেত্রে শুধু রাষ্ট্রপতিকেই সাংবিধানিকভাবে সুরক্ষা দেওয়া হয়েছে। “আমাদের দূর্ভাগ্য, যে যত বেশি দুর্নীতিবাজ সে দুর্নীতির বিরুদ্ধে তত বেশি উচ্চকণ্ঠ,” বলেন স্পিকার। দুপুরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে জন প্রতিনিধিদের এই কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, উচ্চ আদালতে একজন আইনজীবীকে ৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পযৃন্ত পি দিতে হয়। এর কমে আইনজীবী নিয়োজিত করা যায় না। এটাও একটা দুর্নীতি। এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার বলে তিনি মনে করেন। কারণ এতে সাধারণ মানুষ আইনের সহায়তা নিতে সক্ষম হয় না। আব্দুল হামিদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা অধিকাংশ মামলাই বানোয়াট। এসব মামলা নিরীহ মানুষকে ঘায়েল করার জন্য দায়ের করা হয়ে থাকে। এ ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা, আইনজীবী ও বিচারক সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কিশোরগঞ্জে জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব আমীর হোসেন, জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম বক্তব্য দেন। কর্মশালায় জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.