চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় দুটি ছোট ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটে।
শনিবার সকাল ৮টা দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানিয়েছে।
আগ্রাবাদ দমকল বাহিনীর জেষ্ঠ্য কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোস্তার পাড় কমিশনার কার্যালয়ের সামনের একটি রাস্তার পাশে দুটি ছোট ট্রাক দাঁড়ানো ছিল।
উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুটির তার থেকে শর্টসার্কিট হয়ে ট্রাক দুটির সামনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়।
আগ্রাবাদ দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১২১৯ ঘ.
bdnews24