ফেনী, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সালিশ বৈঠক চলাকালে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামে এ হামলায় নিহত হন মো. নুরুজ্জামান (৮০)।
ছাগলনাইয়া থানার ওসি অপেলা রাজু নাহা বলেন, নুরুজ্জামানের ছেলে দুলালকে একই গ্রামের কুলু মিয়ার ছেলে ইউছুপ কয়েকবছর আগে সৌদি আরব নিয়ে যান। ওই সময় ভিসা বাবদ দুলালের কিছু টাকা বকেয়া থাকে।
কিন্তু সৌদি আরব গিয়ে ইউছুপ তাকে প্রতিশ্র“ত চাকরি দিতে না পারার অজুহাতে দুলাল বাকি টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। স¤প্রতি দুলাল দেশে এলে কুলু মিয়ার ছেলেরা এই সালিশ ডাকেন।
পুলিশ কর্মকর্তা বলেন, সালিশের এক পর্যায়ে কালু মিয়ার চার ছেলে ইউছুফ (৫২), আবুল কালাম (৪২), আবুল কাসেম (৫৬), আবু আহাম্মদ (৪০) বৃদ্ধ নুরুজ্জামানকে ধাক্কা দিয়ে ফেলে গলা টিপে ধরলে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন।
উপস্থিত লোকজন ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের ছেলে খাজু মিয়া বাদী হয়ে চার জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি অপেলা রাজু নাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৩১ ঘ.
bdnews24