ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারিতে জড়িত থাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ১৫ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ।
এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. জাভেদ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউল করিম আরবিকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কমিটি এই পদক্ষেপ নেয় বলে তিনি জানান।
রাসেল বলেন, জাবেদ ও আরবিকে পাঁচ দিনের মধ্যে নোটিসের জবাব দিতে হবে।
গত শুক্রবার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে আহত হয় সাত জন। এরপর মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
শুক্রবার ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও জানান শেখ রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২০৬ ঘ.
bdnews24